Showing posts with label Arnob. Show all posts
Showing posts with label Arnob. Show all posts

Shey je boshe Ache by Arnob || Nx Lyrics

Shey je boshe Ache 

by Arnob

শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]
অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)
অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)


Lyrics:

সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

Arnob

Tui Bolle By Arnob || Lyrical Video by Nx Lyrics

Tui Bolle

Singer - Shayan Chowdhury Arnob 
Music Composer - Pradyut Chatterjea
Lyrics - Prasanta Sarkar
Guitar - Chayan Chakraborty



Full Lyrics(Line by Line):

কখনও জানতে চাসনি.. 
তোকে কতো খুঁজেছি যে কিভাবে..
কখনও ডুবুরির বেশে..
রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবে..
কখনও বুঝতে চাসনি..
আমি বলতে চেয়েছি যেভাবে..
তোর নরম হাতের বোনা..
শীতের চাদরে ঘুম কাতুরে..
কখনও জানতে চাসনি..
তোকে কতো খুঁজেছি যে কিভাবে..
কখনও ডুবুরির বেশে..
রাঙ্গা মাটি পথ শেষে কতো কিভাবে...
কখনও বুঝতে চাসনি..
আমি বলতে চেয়েছি যেভাবে..
তোর নরম হাতের বোনা..
শীতের চাদরে ঘুম কাতুরে...
তুই বললে কথা..
শীতের রোদ হীন দুপুর …
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো 
হয়ে যেতো … হয়ে যেতো
তুই বললে কথা..
অমাবস্যার রাতও..
আকাশের কালো চিঁরে.. 
আলো জ্বেলে দিত.. জ্বেলে দিত...
তুই বললে কথা..
শীতের রোদ হীন দুপুর …
রোদ জ্যোৎস্নায় মেখে রুপো 
হয়ে যেতো … হয়ে যেতো
তুই বললে কথা..
অমাবস্যার রাতও..
আকাশের কালো চিঁরে.. 
আলো জ্বেলে দিত.. জ্বেলে দিত...
তুই বললে তুই বললে তুই বললে..
তুই বললে তুই বললে তুই বললে...
আজ হতে অনেক শীত বসন্ত আগে..
আমার সব মন খারাপের রাতে..
আজ হতে অনেক শীত বসন্ত আগে..
আমার সব মন খারাপের রাতে..
রাত জোনাকির মিষ্টি গানে..
ঘুম পারাতিস আমায় এনে..
ঘুম ভাঙ্গাতিস আমার কানে..
প্রজাপতির কলতানে..
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে …
কখনও দেখতে চাসনি..
আমি দেখতে চেয়েছি কিভাবে..
যেভাবে গাছের ফাঁকের কোনও.. 
চাঁদের আলোয় পথ দেখাবে..
কখনও শুনতে চাসনি..
তোকে বলতে চেয়েছি যেভাবে..
বলেছি তোর কানে ..
কিন্তু গোপনে ভোরের আজানে..
তুই বললে কথা..
সেদিন চৈত্র মাসও..
অকালে বসন্তের ফুলে.. 
ভরে যেতো.. ভরে যেতো...
তুই বললে কথা..
 শিউলি ফুলের কুঁড়ি..
ভোরের বদলে বিকেলে তারা.. 
ফুটে যেতো.. ফুটে যেতো...
তুই বললে কথা..
শীতের রোদ হীন দুপুর..
রোদ জ্যোৎস্নায় মেখে..
রুপো হয়ে যেতো.. হয়ে যেতো..
তুই বললে কথা..
অমাবস্যার রাতও..
আকাশের কালো চিঁরে.. 
আলো জ্বেলে দিত.. জ্বেলে দিত...
তুই বললে তুই বললে তুই বললে..
তুই বললে তুই বললে তুই বললে..

Tui Bolle